

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলের দিকে ওই এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হিরা যশোরের বাগআঁচড়া এলাকার শাজাহান আলীর মেয়ে। তিনি শহরের একটি পোশাক প্রদর্শনীকেন্দ্র অ্যাডলিব শোরুমে কাজ করতেন। প্রায় এক মাস আগে চাকরির সুবাদে তিনি পলাশপোল এলাকার ওই বাসায় একা থাকতেন।
বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, মেয়েটি আমাদের বাসায় এক মাস হলো উঠেছে। সে নিয়মিত অফিসে যেত। আজ বিকেলে হঠাৎ পুলিশ এসে জানায়, ভেতর থেকে দরজা বন্ধ, কোনো সাড়া নেই।
পাশের বাসার গৃহবধূ আছিয়া খাতুন জানান, শুনে এসে দেখি পুলিশ এসেছে। পরে আমাদের সহযোগিতায় তারা মরদেহ নামিয়ে নেয়।
অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, আজ তার ছুটির দিন ছিল। সকালে বলেছিল যশোর যাবে। বিকেলে বাড়ির মালিক ফোন দিয়ে জানালে আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। পরে তারা গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় হিরাকে দেখতে পায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন