শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে অবাধে চলছে বিষাক্ত পলিথিন তৈরির কারখানা, হুমকিতে পরিবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পিএম
expand
চাঁপাইনবাবগঞ্জে অবাধে চলছে বিষাক্ত পলিথিন তৈরির কারখানা, হুমকিতে পরিবেশ

চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুন স্টেডিয়ামের পাশে অবৈধ কারখানায় অবাধে তৈরি করা হচ্ছে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন। এই পলিথিন কারখানা থেকে অনবরত ছড়াচ্ছে বিষাক্ত অদৃশ্য গ্যাস। এতে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনজীবন।

এলাকাবাসী জানান, কয়েক মাস আগে বাড়ি ভাড়া নিয়ে নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানা গড়ে তোলেন মামুনুর রশীদ নামের এক ব্যক্তি। তিনি পুলিশ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করে নিষিদ্ধ পলিথিন কারখানাটি চালাচ্ছেন বলেও জানিয়েছেন কারখানাটির ম্যানেজার আজিজুল।

জানা গেছে, ওই কারখানায় প্রতিদিন ২০০ থেকে ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন তৈরি করা হয়। এসব পলিথিন দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করা হচ্ছে। কারখানার পলিথিন তৈরির গন্ধ ও দূষিত বাতাসে শ্বাসপ্রশ্বাস, চর্মরোগ, লিভার, কিডনি ড্যামেজসহ সৃষ্টি হতে পারে প্রাণঘাতী ক্যানসার। সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা। এছাড়াও কারখানাটি চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামের পাশে হওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়বে খেলোয়াড়রা। সম্প্রতি এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র না থাকার বিষয়টি স্বীকার করে কারখানার মালিক মামুনুর রশীদ মোবাইল ফোনে বলেন, ‘পলিথিনের ব্যাগ সব জায়গায় চলে। সারা দেশে পলিথিন উৎপাদন করা হচ্ছে, আমিও করছি, লাইসেন্স বানানোর কাজ চলমান আছে।’

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে উৎপাদনের কোনো সুযোগ নেই। কেউ করলে জেলা প্রশাসকের সাহায্য নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন