

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নির্মাণাধীন শিশু পার্ক প্রকল্পে সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছে টঙ্গীবাড়ী বাজার কমিটি।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে এক বিবৃতিতে কমিটির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
বাজার কমিটির সভাপতি আবুল হোসেন শেখ, সাধারণ সম্পাদক ফারুক শেখ ও ক্রিয়া সম্পাদক ফারুক মাঝি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের বিনোদনের জন্য আধুনিক পার্ক নির্মাণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এ প্রকল্প সফলভাবে বাস্তবায়নে বাজার কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে।
এ সময় তারা বলেন, “টঙ্গীবাড়ী শিশু পার্ক শুধু বিনোদনের জায়গা নয়, এটি আগামী প্রজন্মের জন্য এক অনন্য উপহার হতে যাচ্ছে। এ প্রকল্পে অংশ নিতে পেরে আমরা গর্বিত।”
অন্যদিকে, সম্প্রতি “প্রতিফলন” নামে একটি ফেসবুক পেজে বাজার কমিটির সভাপতি আবুল হোসেন শেখ ও ক্রিয়া সম্পাদক ফারুক মাঝিকে জড়িয়ে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ ওঠে। এ বিষয়ে বাজার কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
তারা অভিযোগ করেন, উক্ত ফেসবুক পেজে তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ব্যক্তিগত সম্মানহানির চেষ্টা করা হয়েছে। বিষয়টির যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বাজার কমিটির নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা টঙ্গীবাড়ীর সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশে আছি। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমরা জনকল্যাণমূলক কাজে এগিয়ে যাব।”
উল্লেখ্য, টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বহুল প্রতীক্ষিত শিশু পার্ক নির্মাণ প্রকল্পের কাজ ইতোমধ্যে অর্ধেকের বেশি অগ্রগতি অর্জন করেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মন্তব্য করুন