শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম
নলডাঙ্গায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
expand
নলডাঙ্গায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নাটোরের নলডাঙ্গা উপজেলার কাশোবাড়িয়া গ্রামে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মনিরুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করে। তিনি একই উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, মোবাইল ফোনে মনিরুল ইসলামের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৯ অক্টোবর রাতে বেড়ানোর কথা বলে মনিরুল কিশোরীকে কাশোবাড়িয়া এলাকায় নিয়ে যায়। সেখানে মনিরুলসহ আরও দু’জন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই মামলা দায়ের হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন