

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকায় একটি নকল আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(২১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,কারখানার ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাভেলো ব্যান্ডেল আইসক্রিমের মোড়কে নকল আইসক্রিম তৈরি ও বিক্রয় করছিলেন কারখানার অসাধু চক্র। সেই কারণে প্রতিষ্ঠানটিকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল আইসক্রিম তৈরির সকল সরঞ্জাম নষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আব্দুল্লাহ আল মামুন, বিএসটিআইয়ের কর্মকর্তা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
মন্তব্য করুন