

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচাইল দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও আল খিদমাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা নজরুল ইসলাম (৮৭) ইন্তেকাল করেছেন।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ৪ ছেলে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) বাদ জোহর কাইচাইল দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে কাইচাইল জান্নাতুল বাকী সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
প্রয়াত মাওলানা নজরুল ইসলাম প্রায় ৬০ বছর আগে উপজেলার নীতীরা গ্রাম থেকে কাইচাইল গ্রামে বসবাস শুরু করেন। ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেন কাইচাইল দারুল উলুম মাদ্রাসা, যেখানে বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যয়নরত।
তার মৃত্যুতে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, আলেম সমাজ ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল খিদমাহ ফাউন্ডেশন, কাইচাইল দারুল উলুম মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মন্তব্য করুন