শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার আন্দোলনরত শিক্ষকদের মাঝে স্বস্তি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পিএম
আগামীকাল থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন
expand
আগামীকাল থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন

সারাদেশের ন্যায় তিন দফা দাবিতে কুষ্টিয়া জেলার ৩০৭টি স্কুল, ৭৪টি মাদ্রাসা ও ৫৬টি বেসরকারি এমপিওভুক্ত কলেজের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছিলেন। এতে পাঠদান ও ক্লাস পরীক্ষা বন্ধ ছিলো।

তবে শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা হিসেবে পহেলা নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ এবং জুলাই থেকে ১৫ শতাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন খবরে স্বস্তি ফিরেছে কুষ্টিয়ার আন্দোলনরত শিক্ষকদের মাঝে।

তারা বলছেন, আগামীকাল থেকে ক্লাসে ফিরতে চান তারা, অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

শিক্ষক প্রতিনিধি টিপু সুলতান বলেন,সরকারের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়েছি। আগামীকাল থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন