শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িমারী স্থলবন্দরে কালীপূজা উপলক্ষে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম
বুড়িমারী স্থলবন্দর-ফাইল ছবি
expand
বুড়িমারী স্থলবন্দর-ফাইল ছবি

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

তবে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে। আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান বলেন, কালীপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, প্রতিবছর কালীপূজার সময় ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ কার্যক্রম বন্ধ থাকে। এ বছরও একইভাবে তিন দিন বন্দর বন্ধ রয়েছে।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে অন্যান্য কার্যক্রম চালু থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন