

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবে কিন্তু দলের জন্য থাকবে ঐক্য। দলে ঐক্য না থাকলে নির্বাচনে বিজয় লাভ করা সম্ভব নয়। সে জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ্য থেকে ইতিমধ্যে নির্দেশনা চলে এসেছে।
সোমবার (২০ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন আরও বলেন, ৩০০টি নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত এবং জোটের প্রার্থীরা অংশগ্রহণ করবে। নির্দেশনা হচ্ছে যারা এতোদিন আমরা প্রার্থী হওয়ার জন্য প্রতিযোগিতা করেছি তারা ঐক্যবদ্ধ হয়ে একক ব্যাক্তি, যাকে দল থেকে মনোনয়ন দেয়া হবে তার জন্য কাজ করতে হবে। যদি এর বাইরে আমরা কেউ যাই দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অচিরেই দেখবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত ব্যক্তি, ধানের শীষের পক্ষে কাজ করবো।
তিনি আরও বলেন, দল যত বড়, নেতাকর্মী ততবেশী। যতবেশী নেতাকর্মী, ততবেশী প্রতিযোগিতা, নেতৃত্ব বিকাশের প্রতিযোগিতা। অতি অল্পসময়ের মধ্যে দেখবেন আমাদেরকে এক মঞ্চে। আমরা সবাই এক হয়ে ধানের শীষের নির্বাচন করবো। আর পৃথক ভাবে আমাদেরকে দেখবেন না যে, আমরা আলাদা আলাদা কাজ করছি। এই নির্দেশ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
নির্বাচনী পথসভায় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামালসহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন