শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম
পাবনায় মশাল মিছিল
expand
পাবনায় মশাল মিছিল

রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) রাতে পাবনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়ের নেতৃত্বে এ কর্মসূচিতে জেলা, কলেজ ও থানা পর্যায়ের অসংখ্য ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রাফসান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, সাবেক ছাত্রনেতা সানাউল্লাহ সজীব, মাহমুদুর রহমান অন্তু, খালিদ হাসান হৃদয়, জেলা ছাত্রদল নেতা আলামিন পাপ্পু, শামীম হোসেন হৃদয়, সেতু ফকির, অপু, রাতুল, রত্ন, শিমুল মিয়া, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা জুয়েল হোসেন, শিশির, সিয়াম, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা পলাশ, রকি, আহাদ, অন্তরসহ আরও অনেকে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুবায়েদ হোসেন হত্যার তীব্র নিন্দা জানান। তারা বলেন, “একজন তরুণ ছাত্রনেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বক্তারা আরও বলেন, দেশের ছাত্রসমাজ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করলেই হামলা-মামলা ও হত্যার শিকার হতে হচ্ছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন