শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না: জাকসু জিএস 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি মাজহারুল ইসলাম
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি মাজহারুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি মাজহারুল ইসলাম বলেছেন, আমাদের দেশটাকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদেরকে উন্নত বিশ্ব বলার মতো পরিবেশ তৈরি হবে।

তিনি বলেন, বহিশত্রুর আক্রমণ, আমাদের নিজেদের মধ্যে দুর্নীতির যে করালগ্রাস, নিজদের নৈতিক মানের যে অবনতি, এই সবকিছুর কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইড লাইন ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাবি শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম আরও বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে আপনারা খবুই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। শহীদ আফনান, বিজয়, ওসমান ও সাব্বিরের রক্তাক্ত জনপদের আপনারা সংগ্রামী বীর। আপনারা যেভাবে দেশকে নিয়ে ভাবেন সেভাবে হয়তো অন্যরা আগে ভাবতো না। আপনারা দেশকে নিয়ে যে কল্পনা করেন, সে জায়গায় সেভাবে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এই দক্ষতার জায়গায় ছাত্রশিবির সবসময় আপনাদের পাশে থাকবে।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয় ব্রত চৌধুরী ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন