

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৪৩ বছর পর লক্ষ্মীপুরের রায়পুরে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে জমি বুঝে পেয়েও আতঙ্ক রয়েছে এক পরিবার।
অবৈধ দখলকারীরা ফের জমিগুলো দখল করার পাঁয়তারা করছেন। সহযোগীদের নিয়ে স্থানীয় প্রভাবশালী তসলিম মেম্বারদের জমি দখল করতে উঠেপড়ে লেগেছেন, তারা জমির নারকেল-সুপারি লুট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাহার পাটওয়ারী।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল বাহার সাংবাদিকদের কাছে অভিযোগ করে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়পুর উপজেলার কাজীরচর গ্রামের আইয়ুব পাটোয়ারী বাড়িতে আদালতের রায়ে সাড়ে ৩ একর জমি বাহার পাটওয়ারীরা ফিরে পায়। ১৩ অক্টোবর আদালত ও প্রশাসনের লোকজন ঢাকঢোল পিটিয়ে ওই জমি বুঝিয়ে দেয়।
বাহার পাটওয়ারীর ভাষ্যমতে, আদালতের রায়ের পর তারা জমি ফিরে পেয়েছেন। কিন্তু মতলববাজ তসলিম মেম্বার ও তার সহযোগীরা দুইদিন পর আদালতের সীমানা চিহ্নিত লাল পতাকার খুঁটি তুলে ফেলেছে। তারা জমিতে নতুন করে ঘর নির্মাণের পাঁয়তারা করছে। তারা উচ্চ আদালতের রায় অমান্য করে অবৈধভাবে ফের জমি দখল করতে চাচ্ছে।
বাহারের চাচাতো ভাই আজিদ বলেন, যারা এতদিন জোড়পূর্বক আমাদের জমি দখলে রেখেছে। উচ্ছেদের পর তারা আবার হুমকি দিচ্ছে। ভাড়াটে লোকজন এনে আবার দখল করবে বলে লোকজনের কাছে বলে বেড়াচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভূগছি।
এ বিষয়ে তসলিম উদ্দিন মেম্বারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী সাবেরা বেগম দাবি করেন, আমরা বাহারের চাচা, বাবাদের কাছ থেকে জমি কিনেছি। আমরা বৈধ মালিক। আদালত আমাদের অন্যায়ভাবে উচ্ছেদ করেছে।
মন্তব্য করুন