শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: ডিসি রাজীব

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার
expand
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী বা রাজনীতিবিদ যেই হোন না কেন, সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত মানুষ হিসেবে। তাই শুধু পরীক্ষার খাতায় নয়, জীবনের খাতাতেও জিপিএ-৫ অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, জীবন একটি বিশাল যুদ্ধক্ষেত্র। কোনো পরীক্ষার ফলাফল দিয়ে জীবনের সাফল্য মাপা যায় না। প্রকৃত জিপিএ-৫ তখনই সার্থকতা পায়, যখন আমরা ভালো মানুষ হতে পারি। আমি বিশ্বাস করি, তোমরাই আগামী দিনের দেশগড়ার কারিগর, যাদের সাফল্যে একদিন সারা বাংলাদেশ গর্ব করবে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এইচএসসি ও আলীম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তওহিদ ইসলাম, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরশাদ আলী, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম নিজাম উদ্দীন, এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম প্রমুখ।ক

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন