শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের বাড়িতে ১৭ দিন ধরে তরুণী, কাবিনের টাকা দিয়ে বিদায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:১০ পিএম
প্রেমিকের বাড়িতে ১৭ দিন ধরে তরুণী, কাবিনের টাকা দিয়ে বিদায়
expand
প্রেমিকের বাড়িতে ১৭ দিন ধরে তরুণী, কাবিনের টাকা দিয়ে বিদায়

লক্ষ্মীপুরের কমলনগরে এক তরুণী ১৭ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন চালিয়ে অবশেষে স্ত্রীর স্বীকৃতি পেলেন। তবে সমাধানের অংশ হিসেবে কাবিনের অর্থের কিছু দিয়ে তাকে বিদায় করতে হয়।

ঘটনাটি উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার এক তরুণীর সঙ্গে আবুল কালামের (কালু) গোপন বিয়ে হয়। বিয়ের আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর তারা চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন।

কিছুদিন আগে কালু চট্টগ্রামের বাসা ত্যাগ করে লক্ষ্মীপুরের কমলনগরে চলে আসেন এবং নিজের ফোনও বন্ধ রাখেন। পরে তরুণী ফেসবুক থেকে জানতে পারেন, কালু নতুন করে বিয়ে করেছেন এবং সেই বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এরপর তিনি বিভিন্ন সূত্রে তার ঠিকানা খুঁজে বের করে কালুর বাড়িতে যান।

তরুণী গত ২ অক্টোবর থেকে স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করেন। ঘটনাটি জনজাগরণে পরিণত হলে স্থানীয়রা আলোচনার মাধ্যমে সমাধানে উদ্যোগ নেন। রবিবার সকালে উভয়পক্ষসহ এলাকার লোকজন বসে আলোচনায় বসেন এবং ১ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে দেন।

চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মেম্বার জানান, কালুর পরিবার থেকে অর্থ আদায় করে তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তরুণী জানিয়েছেন, তার কাবিনের ৩ লাখ টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা বুঝে পেয়েছেন এবং এখন চট্টগ্রামের নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, উভয়পক্ষের মধ্যে বসে বিষয়টি সমাধান করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন