শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সর্পদংশন প্রতিকার ও সচেতনতা নিয়ে কর্মশালা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম
টাঙ্গাইলে সর্পদংশন প্রতিকার ও সচেতনতা নিয়ে কর্মশালা
expand
টাঙ্গাইলে সর্পদংশন প্রতিকার ও সচেতনতা নিয়ে কর্মশালা

সর্প দংশন প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল সার্কিট হাউজে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা বন বিভাগের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ আবু সাঈদ। তিনি সর্প দংশনের পর করণীয়, দ্রুত চিকিৎসার প্রয়োজনীয়তা ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন। তিনি বলেন,গ্রামীণ অঞ্চলে সর্প দংশনে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারান। সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণই মৃত্যুহার কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

কর্মশালায় স্বাস্থ্য বিভাগ, বন বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি,জেলার সকল প্রাথমিকের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচকরা সর্প দংশনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও সঠিক তথ্য জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন