

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপির অভ্যন্তরীণ মতবিরোধের কারণে যেখানে নেতৃত্ব নির্বাচনে ভোটের প্রয়োজন হয়েছে, সেখানে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে আলিপুর ইউনিয়নে।
দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের দৃঢ়তায় অনন্য উদাহরণ স্থাপন করেছে আলিপুর ইউনিয়ন বিএনপি। সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মাহমুদপুর বাজারে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় আলিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের সাংগঠনিক টিম প্রধান ড. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ভাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, প্রভাষক মো. আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আলিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা যে ঐক্য ও আনুগত্য প্রদর্শন করেছেন, তা জেলার অন্যান্য ইউনিটের জন্য অনুসরণযোগ্য উদাহরণ।
নেতৃবৃন্দ আরও বলেন, আলিপুর ইউনিয়নের অভ্যন্তরে ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই দেখিয়েছে—সংগঠন দৃঢ় থাকলে বিভাজন নয়, সমন্বয়ের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারণ করা যায়।
উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. রেজাউল ইসলাম সভাপতি, মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ সাধারণ সম্পাদক এবং মো. মোস্তাফিজুর রহমান চান্দু সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য হাবিবুর রহমান হবি, সাবেক কৃষক দল আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, বিএনপি নেতা এডভোকেট নুরুল ইসলাম, আতাউর রহমান সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক এবং তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন