

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একসময় ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নকে বলা হতো “ছোট কলকাতা”। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় অন্য কোনো রাজনৈতিক দলের অবস্থান গড়ে ওঠা এক সময় ছিল অকল্পনীয়।
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় জনমতে প্রচলিত ছিল, কাইচাইল মানেই আওয়ামী লীগ।
কিন্তু সময়ের পালাবদলে দৃশ্যপট এখন বদলে গেছে। সেই দীর্ঘদিনের প্রবাদে পরিবর্তনের হাওয়া বইয়ে দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু। তাঁর নেতৃত্বে ধীরে ধীরে বিএনপি সংগঠনটি এখানে নতুন করে সংগঠিত হচ্ছে, যা স্থানীয় রাজনীতিতে এক ভিন্ন অধ্যায়ের সূচনা করেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে পুনর্গঠিত করা এবং কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার বিকেলে কাইচাইল ইউনিয়নের শ্রীরামপট্টি বাজারে বিএনপি’র কর্মী সম্মেলন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপির আয়োজনে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আবুল হাসান টিটু।
সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা ফজলুল হক মাতব্বর। সম্মেলনে বক্তারা ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে একটি র্যালি বের হয়ে শ্রীরামপট্টি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট তুলে দেন।
স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে, বহুদিনের “আওয়ামী ঘাঁটি” হিসেবে পরিচিত কাইচাইল ইউনিয়ন এখন বিএনপি’র এক নতুন শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে।
মন্তব্য করুন