

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল সদর ০৫ আসনের ৮নং বাঘিল ইউনিয়নের ৪নং ধরের বাড়ী ওয়ার্ডে সম্প্রতি বিএনপির উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার স্থানীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিতি ছিলেন।
কর্মিসভার প্রধান অতিথি ছিলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জননেতা সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি ওয়ার্ড নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের প্রতি দায়িত্বশীল থাকা এবং জনগণের পাশে থেকে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব, টাঙ্গাইল। উপস্থিতি ছিলেন আজগর আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি। এডঃ আজিম উদ্দিন বিপ্লব, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। এডঃ মোঃ রকিবুল ইসলাম, টাঙ্গাইল সদর থানা বিএনপির সহ-সভাপতি।
কর্মী সভায় সভাপতিত্ব করেন, গোলাম সরোয়ার, ৮নং বাঘিল ইউনিয়নের সভাপতি।
কর্মিসভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি, দলের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আগামী নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি নেতৃবৃন্দ ও কর্মীরা এলাকার জনগণের সাথে যোগাযোগ বাড়ানো এবং দলের নীতি ও প্রোগ্রাম জনগণের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয় থাকলে দলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ স্থাপন সম্ভব হবে।
মন্তব্য করুন