

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শেখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল পার্শেখালী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি স্থানে পাওয়া যায় হরিণের মাংস ও পা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে উদ্ধার করা মাংস ও হরিণের পা বন বিভাগের টেংরাখালী টহল ফাঁড়ির কর্মকর্তাদের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরেই অসাধু একটি চক্র হরিণ শিকার ও মাংস পাচারের সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে কোস্ট গার্ড ও বন বিভাগের যৌথ তৎপরতায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান আরও তীব্র করা হয়েছে।
মন্তব্য করুন