

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এলজি) ও ১টি তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
শনিবার (১৮ অক্টোবর)দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার জনৈক রফিকের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত হলো উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১০ ব্লকের বাসিন্দা মৃত ছাব্বির আহম্মদের ছেলে মোঃ তৈয়ব (২৬)।
উখিয়া থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন