

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এই বানীকে ধারণ করে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আঁখড়াবাড়িতে তিনদিন ব্যাপী জাতীয় লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মূল মঞ্চের আলোচনা সভায় ভিডিও বার্তায় দেশের সবচেয়ে বড় বাউল উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।
আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলার মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে লালন তত্ত্ব নিয়ে আলোচনা করেন আর্ন্তজাতিক খ্যাতিসস্পন্ন লেখক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, বিশিষ্ট চিন্তক গবেষক ফরহাদ মাজহার।
আলোচনাসভা শেষে মৎস ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অন্যান্য দিবসকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অতীতে কোন সরকার লালনের তিরোধান দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়নি। অথচ দার্শনিক ও মানবতার দিক দিয়ে উচ্চ মূল্য রয়েছে লালনের বানীর। তাই এই সরকার এই দিবসকে জাতীয় করণ করা হয়েছে। লালনকে আর্ন্তজাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে এটার দরকার আছে। যে সরকারই আসুক তারা লালনের গানও সংরক্ষন করবে বলে আশা করেন উপদেষ্টা ফরিদা আখতার।
পরে মুল মঞ্চে লালনের গান (বানী) দেশ-বিদেশের লালন সংগীত শিল্পীদের পরিবেশনা পরিবেশিত হচ্ছে। রাত-ভর চলবে এ গান।
মন্তব্য করুন