

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি বহুতল ভবনে দীর্ঘ প্রায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুনে ভবনের ওপরের দুটি ফ্লোর ও আংশিক ছাদ ধসে পড়েছে। তবে সময়মতো শ্রমিকদের সরিয়ে নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
তবে সংস্থাটি জানিয়েছে, আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এখনো কাজ করছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত আটতলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
সন্ধ্যা নাগাদ আগুনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে, কয়েকশো মিটার দূর থেকেও তাপ অনুভূত হচ্ছিল।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নেভানোর চেষ্টা চালালেও পরবর্তীতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরাও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যোগ দেন। তবুও অগ্নিকাণ্ডের ভয়াবহতায় সবাইকে প্রায় নিরুপায় হয়ে পড়তে হয়।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে বলে জানায় তারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন
