শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
expand
চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার জনতা মার্কেট-বেতুয়া বাজার সড়কের গ্রামার স্কুল মোড়ে অভিযান চালিয়ে প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মোহাম্মদ জিসান (৩০), সাহারবিল ইউনিয়নের আবদুল্লাহ (৩৫), বরইতলীর মনছুর আলম (৩৭) ও কোনাখালীর মোহাম্মদ শাহজাহান (৪০)।

এসময় জিসান ও শাহজাহানের কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক, দুটি তাজা কার্তুজ, হাতুড়ি ও মুখোশ উদ্ধার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রথমে সিএনজিযোগে চলাচলকারী দুইজনকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ভোররাতে আরও দুজনকে ধরা হয়।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন