শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডের আগুন, ভবন ধসের আশঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
expand
নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডের আগুন, ভবন ধসের আশঙ্কা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এখন নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ছে। ধোঁয়ায় গোটা ভবন এলাকা অন্ধকার হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগলেও ৫ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস ও নৌবাহিনী।

ফায়ার সার্ভিসের ১৬টি ও নৌবাহিনীর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ভবনের উপরের তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আগুনে ইতোমধ্যে পার্শ্ববর্তী একটি টিনশেড ভবনেও ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সাততলা ভবনটির ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুন ছড়িয়েছে। ভবনের কাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো শ্রমিক আটকে পড়ার তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের রিজার্ভ ট্যাংক থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। তবে আগুনের তীব্রতার কারণে তাতে খুব একটা কাজ হচ্ছে না।

আগুন লাগা কারখানাটিতে হাসপাতালের জন্য বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করা হতো বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এছাড়া কারখানায় ভবনটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না তা এখনো নিশ্চিত করা যায়নি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন