শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মনোহরদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপস্থিত বক্তৃতা ও বার্ষিক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল— “সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশের দারিদ্র্য দূরীকরণ সম্ভব।”

শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ও যুক্তিনির্ভর উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত, অর্থবহ ও সফল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান। সভাপতিত্ব করেন মনোহরদী শাহীন স্কুলের সভাপতি গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. শামিম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; মো. ফারুক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; হাসান মোহাম্মদ জুনায়েদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; মো. আসাদুজ্জামান নূর, সভাপতি, মনোহরদী প্রেসক্লাব; ইসমাইল হোসেন খান, সাধারণ সম্পাদক, মনোহরদী প্রেসক্লাব; মো. হারুন অর রশিদ, সভাপতি, মনোহরদী সাংবাদিক ফোরাম; মো. মুসাদ্দেকুর রহমান খান, সাবেক সভাপতি, মনোহরদী সাংবাদিক ফোরাম; মো. শাজাহান মোল্লা, সাবেক সভাপতি, মনোহরদী সাংবাদিক ফোরাম; এবং সৈয়দা সালেহা কান্চি, প্রধান শিক্ষক, মনোহরদী শাহীন স্কুল।

বিতর্ক প্রতিযোগিতার সুষ্ঠু পরিচালনা ও ফলাফল নিরীক্ষার দায়িত্ব পালন করেন টোক হাই স্কুলের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবু সুফিয়ান সজিব, সহকারী সমাজসেবা কর্মকর্তা, মনোহরদী।

বিচারক মণ্ডলীর দায়িত্বে ছিলেন মুহাম্মদ গোলজার হোসেন গুলশান, প্রভাষক, বড়চাপা ডিগ্রি কলেজ; মো. মনিরুল ইসলাম ভূঁইয়া, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আফাজউদ্দিন খান মহিলা কলেজ; রোকসানা আক্তার (মনি), প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজ; অ্যাডভোকেট হারুনুর রশিদ এবং মো. মাহমুদুল হাসান মামুন, প্রকাশক, মায়ান প্রকাশনী।

আরও উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, পরিসংখ্যানবিদ, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; আইভি রহমান; ঈশিকা নওশাত রীতা; মু. জামাল উদ্দিন; ফজলে রাব্বী এবং আরিফুর রহমান সৈকত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের দারিদ্র্য দূরীকরণে সম্পদের সঠিক ও দক্ষ ব্যবস্থাপনা অপরিহার্য। অপ্রয়োজনীয় অপচয় রোধ করে পরিকল্পিত উপায়ে সম্পদের ব্যবহার করতে পারলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও উপস্থাপনার দক্ষতা ভবিষ্যতের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিচারকমণ্ডলী ও বিতার্কিকদের মধ্যে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন