

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু মামলার বিচার অবশ্যই শেষ হবে।
সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। তবে এর চেয়ে দ্রুত বিচার সম্পন্ন করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশের আদালতগুলোতে যে মামলা জট রয়েছে, তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে এর কিছু সুফলও পাওয়া গেছে।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “শহীদ আবরার ফাহাদের মামলার বিচার দ্রুত শেষ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসামিপক্ষ আপিল বিভাগে গিয়েছে, আশা করা যায় খুব শিগগিরই বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।”
এর আগে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
সভায় কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অন্যান্য সদস্যরা।
মন্তব্য করুন