

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১৬টি ইউনিট কাজ করছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার কিছু আগে, সিইপিজেডের ৫ নম্বর সড়কের এই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ইপিজেড, আগ্রাবাদ, বায়েজিদ ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
জানা গেছে, নয়তলা ভবনের ওই কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন।
তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেউ হতাহত হয়েছেন কি না এই সম্পর্কেও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি শিল্প পুলিশ ও ইপিজেড কর্তৃপক্ষও সমন্বিতভাবে কাজ করছে।
এছাড়া সেনা বাহিনী, বিমান বাহিনী ও নৌ বাহিনীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।
মন্তব্য করুন
