শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে দমন করতে হবে: আদিলুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ণ-গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান
expand
অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ণ-গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান

অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ণ-গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদ চলে গেছে মনে করলেই হবে না, তাদের ষড়যন্ত্র এখনো চলমান। ফ্যাসিবাদ আবার ফিরে আসার চেষ্টা করলে তাকে দৃঢ়ভাবে দমন করতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জুলাই শহীদ স্মৃতিসম্ভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আদিলুর রহমান বলেন, “সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনে গুম, খুন, আয়নাঘর ও মানুষের অধিকার হরণ করা হয়েছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমন করা হয়েছিল। কিন্তু ফেরেস্তার মতো একদল তরুণ মুক্তির পথ দেখিয়েছেন। সারাদেশের মানুষ সেই আন্দোলনে অংশ নিয়ে দেশকে মুক্ত করেছেন।”

তিনি আরও বলেন, “এখনও আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ বাকি রয়েছে। বিচার প্রক্রিয়া দৃশ্যমান হচ্ছে, সংস্কারও এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রস্তুতিও চলছে। এ সরকার গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত—সেই অঙ্গীকার পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন