

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জে জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়লেও সেপ্টেম্বরের শুরুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭৮৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং বাকি ১ হাজার ২৪০ জন বহির্বিভাগ থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন—তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একজন শিশু।
একই সময়ে বহির্বিভাগে নতুন ছয়জন রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আটজন রোগী। এদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও একজন শিশু। গত ২৪ ঘণ্টায় দুজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, “বর্ষা মৌসুম শেষ হওয়ায় এখন ডেঙ্গুর প্রকোপ কমছে। আক্রান্ত রোগীরা সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে জটিল অবস্থায় থাকা রোগীদের রাজশাহীতে রেফার্ড করা হচ্ছে।”
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানান, “ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। জেলা তথ্য অফিসের সহযোগিতায় মাইকিং কার্যক্রম চলছে। পাশাপাশি মসজিদে ইমামদের মাধ্যমে জুমার খুতবায় সচেতনতামূলক প্রচারণাও অব্যাহত আছে। সাধারণ মানুষ সচেতন হলে আক্রান্তের সংখ্যা আরও কমে আসবে।”
মন্তব্য করুন