

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠির কাঠালিয়ার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষকের অবহেলার কারণে বিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছেন। অন্য স্কুলের শিক্ষার্থীরা উপবৃত্তি পেলেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তা পাচ্ছেন না। এছাড়া ছোট শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার, ঝাড়ু দেওয়া ও পানি টানার মতো কাজ করানো হয়। কাজ করতে অস্বীকৃতি জানালে তাদের মারধর ও বকাঝকা করা হয়, ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করছে।
অভিযোগকারীরা আরও জানান, প্রধান শিক্ষক প্রায়ই দেরিতে আসেন এবং বিভিন্ন অজুহাতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ে সমাবেশও হয় না। যারা অনিয়মের প্রতিবাদ করেন, তাদের হুমকি দেওয়া হয়। এমনকি প্রধান শিক্ষকের স্বামী আখতার হোসেন শানু অভিভাবকদের ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করা হয়।
মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন
