

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতি ও তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর।
গ্রেপ্তারকৃতরা হলেন—মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মো. কাওসার (২৪), কলাপাড়া পৌর শহরের আশিষ গাইন (৩০) এবং বরগুনার পোটকাখালী এলাকার শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫)।
পুলিশ জানায়, গত ১৪ জুলাই রাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকায় ওই শিক্ষকের বাড়িতে প্রবেশ করে একটি ডাকাতদল। এ সময় তারা মূল্যবান মালামাল লুটপাটের পাশাপাশি নববধূকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।
সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর জানান, ঘটনার পর অভিযান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ সেপ্টেম্বর আদালতে হাজির করা হলে তারা অপরাধের কথা স্বীকার করেন।
তিনি আরও বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
