শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানী বিমানবন্দরে চালু হলো ফ্রি টেলিফোন ও ওয়াই-ফাই সেবা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
expand
ওসমানী বিমানবন্দরে চালু হলো ফ্রি টেলিফোন ও ওয়াই-ফাই সেবা

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে টেলিফোন ও ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে এবং বিটিসিএলসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে অ্যারাইভাল হলে আগত যাত্রীরা বিনা খরচে ইন্টারনেট ও টেলিফোন ব্যবহার করতে পারবেন। যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আপাতত অ্যারাইভাল এরিয়ায় সেবা চালু হলেও আগামী তিন দিনের মধ্যে পুরো বিমানবন্দরে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা প্রশাসন সিলেট এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন