শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।

বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যাইনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো।

বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষনা করে।

এ বিষয়ে বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, নিহত ওই তিন বাস যাত্রীর পরিচয় সনাক্তের চেষ্ট চলছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন