শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আমতলী উপজেলা শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেন।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষকসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন।

অধ্যক্ষ আব্দুস সালাম মাওলানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াস হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কামরুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক কবির হোসেন, সুপার মাওলানা আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক রেজাউল করিম বাদল ও খলিলুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত শিক্ষকদের দাবি অনুযায়ী বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাস্তবায়নের আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন