শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি আয়না ঘরে ছিলাম: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজা
expand
জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন,"আয়না ঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়না ঘরে ছিলাম, এ যে কতো কঠিন জায়গা এখানে না থাকলে বোঝানো যাবেনা।

আয়না ঘর আবার ফিরে আসবে এটা আমারা মেনে নিব না। আয়না ঘর ফিরে আসবে না এই জন্যই আমাদের এই পাঁচ দফা।"

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের পাবলিক লাইব্রেরী মাঠের সামনে মানববন্ধন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, "আমরা যে সব দাবি নিয়ে এসেছি এগুলো জামায়াত ইসলামীর দাবি নয়, ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোন না কোন ভাবে এই দাবি মেনে নিয়েছে। আমাদের দাবি যদি সরকার মেনে নিতে যদি গরিমুষী করে তাহলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।"

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আরও বলেন, পিআর ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার তৈরী হবে।

তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সেই সাথে জুলাই সনদ ঘোষণা করে, নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক,জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

এসময় জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন