শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম
উল্টে যাওয়া বাস
expand
উল্টে যাওয়া বাস

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী ইউরোলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইউরোলাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান। আহত অবস্থায় আরও একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন