

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, " আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশে সমস্যা সৃষ্টি করেছে। শেখ মুজিবুর রহমান এসে বাকশাল গঠন করে গণতন্ত্র হত্যা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভারত ও শেখ হাসিনা ষড়যন্ত্র করে হত্যা করেছে।"
তিনি বলেন, " এই হত্যার মধ্য দিয়ে তারা ভেবেছিল জিয়াউর রহমানের (বিএনপির) রাজনীতি থাকবে না।কিন্তু আমাদের নেত্রীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর এরশাদ বিরোধী আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন"
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম, জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নেতাকর্মীদের সাথে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে সহশ্রাধিক মোটরসাইকেল বহর নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন।এসময় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মজমপুরে গিয়ে শেষ করেন।
মন্তব্য করুন