শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে জামায়াতের ৫ দফা দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পিএম
ময়মনসিংহে জামায়াতের ৫ দফা দাবিতে মানববন্ধন
expand
ময়মনসিংহে জামায়াতের ৫ দফা দাবিতে মানববন্ধন

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর আমির ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ৫ আগস্টের পর আমাদের রাজপথে দাঁড়ানোর কথা ছিল না। আমরা আলোচনার মাধ্যমে সংস্কারে বিশ্বাসী। গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না।

অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। জুলাই সনদ এ দেশের মানুষের আকাঙ্ক্ষা, ভালোবাসা ও প্রত্যাশার প্রতীক। আরেকটি স্বৈরাচারী সরকার যেন চেপে না বসতে পারে, সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে জামায়াত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম। তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মানুষ এখন নতুন করে ভাবছে। জামায়াত মানুষের কল্যাণ চায়, তাই মানুষ জামায়াতকেই ক্ষমতায় দেখতে চায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ত্রিশাল আসনের সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি, মহানগর সহকারী সেক্রেটারি মাহবুব হাসান শামীম, মহানগর শিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ, ডা. আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী ও শ্রমিক নেতা ওয়ালীওল্লাহ মুজাহিদ প্রমুখ।

মানববন্ধনে জামায়াত ও শিবিরের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় “এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার”, ‘পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে, দিয়ে দাও’, “জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা’ -এমন নানা স্লোগান দিতে শোনা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন