শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে: রিংকু  

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করার লক্ষ্যে আজ ১৪ই অক্টোবর দুপুরে নগরকান্দার লস্করদিয়ার ওবায়েদ চত্বরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, “বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিজয়ের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব।”

তিনি আরও বলেন, “বিজয়ী হলে নগরকান্দা ও সালথা উপজেলায় কলকারখানা স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ছানোয়ার মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলী মিয়া ও আলিমুজ্জামান সেলু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস মাতুব্বর, আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, বিএনপি নেতা হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ, পৌর বিএনপি নেতা ইকবাল হোসেন এবং সাবেক পৌর যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ রহমান প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন