

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ তিন বছর পর হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হলো। পাশাপাশি প্রথমবারের মতো হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরে উভয় কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলকে, আর সদস্য সচিব হয়েছেন আবু হাসনাত বদরুল কবির। এছাড়া আরফান আলী, সালমান উমর রুবেল, অধ্যাপক আমজাদ আলী, মো. আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা কাজীম উদ্দিন, আ. হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, সাবজাল হোসেন খান, মোনায়েম হোসেন খান, মোজ্জাম্মেল হোসেন খান, আজিজুল আহসান ও সাজ্জাদ হোসেন খান হিরাকে যুগ্ম আহ্বায়ক করে ১০৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
অন্যদিকে, পৌর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সদস্য হানিফ মো. শাকের উল্লাহ, সদস্য সচিব হয়েছেন আ. আজিজ খান। যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আলমগীর আলম বিপ্লব, সুলতান মহিউদ্দিন, হাবিবুল রহমান, হুমায়ুন কবীর, ইসহাক আলী মাস্টার, ডা. ইমাম উদ্দিন আহাম্মেদ ইমাম, মনিরুজ্জামান স্বাধীন, শামসুল আলম সামস, সিদ্দিক হোসেন মোল্লা, হামিদুর রহমান, তাজিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ডা. আবুল কাশেম, মুখলেসুর রহমান, দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি, মো. মশিউর রহমান ও নূরে আক্তার হোসেনসহ মোট ৭২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণার পর শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান।
নবনিযুক্ত উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির বলেন, “দীর্ঘদিন ধরে নতুন কমিটি ঘোষণার জন্য সবাই অপেক্ষা করছিল। প্রকাশিত কমিটি নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করেছে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।”
মন্তব্য করুন