

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর শিবপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার তিন ঘণ্টার মধ্যেই ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শিবপুর মডেল থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পাহাড়তলী থানার বেলতলী গ্রামে অভিযান চালিয়ে নয়ন (২৬)-কে গ্রেফতার করে।
তিনি ফেনী সদর উপজেলার চরকালিদাস গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
এর আগে, গত রবিবার (১২ অক্টোবর) রাতে নয়ন শিবপুর উপজেলার টঙ্গীরটেক এলাকায় নিজ বাড়িতে স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।
পরে সোমবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশের দ্রুত তৎপরতায় মাত্র তিন ঘণ্টার মধ্যেই চট্টগ্রাম থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি জানান, স্ত্রী হত্যার পরপরই অভিযুক্ত নয়নকে গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন