

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেতন ও বোনাসসহ বকেয়া ইনক্রিমেন্টের দাবিতে নরসিংদীর পলাশে কর্মবিরতী ও বিক্ষোভ করেছেন দেশবন্ধু পলিমার লিমিটেডের শ্রমিকরা।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বালিয়া গ্রামে অবস্থিত কারখানার মূল ফটকের সামনে শত শত শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
হঠাৎ এ বিক্ষোভে পুরো কারখানাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে বর্তমানে প্রায় সাড়ে ৫০০ শ্রমিক কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে মালিক পক্ষ নিয়মিতভাবে বেতন পরিশোধ করছেন না। একই সঙ্গে গত তিন বছরের ইনক্রিমেন্টের অর্থও বকেয়া রয়েছে। এ বিষয়ে দাবি জানাতে গেলে কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা সময় হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ তাদের।
শ্রমিকরা আরও জানান, ন্যায্য দাবি আদায়ে বাধ্য হয়েই তারা কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নিয়েছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে দেশবন্ধু পলিমার লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “সকালে শ্রমিক আন্দোলনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।”
মন্তব্য করুন