শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালন সাঁইয়ের আখড়াবাড়িতে মাদক কেনাবেচার বিরুদ্ধে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম
লালন সাঁইয়ের আখড়াবাড়িতে মাদক কেনাবেচার বিরুদ্ধে মানববন্ধন
expand
লালন সাঁইয়ের আখড়াবাড়িতে মাদক কেনাবেচার বিরুদ্ধে মানববন্ধন

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে মাদক সেবন ও কেনাবেচার বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ ধংসের নীরব ঘাতক হচ্ছে মাদক। যা পরিবারে অশান্তি এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। অথচ এই নিরব ঘাতক মাদক প্রকাশ্যে সেবন ও বিক্রি হয় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে। ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসে তাই মাদক সেবন ও বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

উল্লেখ, ১৭ অক্টোবর বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস এবার জাতীয় ভাবে পালন করা হবে। তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী নানা আয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন