

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বাইরে বসবাসরত নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৮ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
একই সঙ্গে আশ্রয়দাতা স্থানীয় এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। আশ্রয়দাতা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকার রশিদ আহম্মেদের ছেলে বোরহান উদ্দিন (১৮)।
শনিবার (১২ অক্টোবর) রাতে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে অবৈধভাবে ভাড়া বাসায় বসবাস করছে।
এমনকি অনেকেই জায়গা কিনে স্থায়ীভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করছে। তারা বাইরে এসে খুন, ছিনতাই, মাদক পাচার, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, যা কক্সবাজারসহ আশপাশের জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থানরত রোহিঙ্গাদের বিরুদ্ধে আগে একাধিক অভিযান পরিচালনা করেছে র্যাব। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবসহ অন্যান্য বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত রোহিঙ্গা শরণার্থীদের ও গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন