

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক ডাকাতি মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুধন্তি ইউনিয়নের গাছতলা গ্রামের আউশ মিয়ার ছেলে আশিক মিয়া (৩৫) এবং ইসলামপুর গ্রামের সাগর আলীর ছেলে মো. ফয়সাল মিয়া (২৮)। ফয়সাল বুধন্তি ইউনিয়ন কৃষক লীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) ফারুক মিয়ার নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আশিক মিয়াকে আটক করা হয়।
একই অভিযানে তার সঙ্গে থাকা নাশকতার মামলার আসামি মো. ফয়সাল মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আশিক মিয়া ৮ থেকে ১০টি ডাকাতি মামলার আসামি। গোপন তথ্যের ভিত্তিতে তাকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে। অপরদিকে, ফয়সাল মিয়া একটি নাশকতা মামলার পলাতক আসামি।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।