শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধোবাউড়ায় বিএনপির বৃক্ষরোপণ ও পোনা অবমুক্তকরণ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম
ধোবাউড়ায় বৃক্ষরোপণ
expand
ধোবাউড়ায় বৃক্ষরোপণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বৃক্ষরোপণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

হালুয়াঘাটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ধোবাউড়ার আয়োজনে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রমে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন