

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশন প্ল্যাটফর্ম পৌঁছানোর আগ মুহূর্তে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ভেড়ামারা স্টেশনের প্লাটফর্মে পৌঁছানোর সামান্য আগে হঠাৎ করে ইঞ্জিন থেকে গল গল করে ধোয়া বের হতে দেখা যায়। ট্রেনটি প্লাটফর্মে থামার পরপরই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।
তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি । এসময় তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
তবে ট্রেনে থাকা কর্মীরা নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থার সাহায্যে ইঞ্জিনের আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন।পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার স্টেশন এর কর্মীরা সেখানে গিয়ে অগ্নি নির্বাপন কাজে যোগ দেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার শরিফুল ইসলাম বলেন, আগুন নির্বাপণ করা হয়েছে। তবে তারা পৌঁছানোর আগেই ট্রেনের কর্মীরা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বিষয়টি তদন্তের পর পরিষ্কার হয়ে যাবে।
এদিকে আগুনে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়। এ কারণে ঈশ্বরদী থেকে অপর একটি ইঞ্জিন নিয়ে এসে রাত ৮ দিকে ট্রেনটি যাত্রীদের নিয়ে নতুন করে গন্তব্যের দিকে যাত্রা শুরু করে।
মন্তব্য করুন