

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে নরসিংদীর সচল দুটি সার কারখানা ভেঙে একত্র করা হয়েছে। এতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
ড. মঈন খান বলেন, “ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধনের সময় জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। উৎপাদন শুরু না করেই অন্য কারখানা থেকে সার এনে উদ্বোধনের নাটক সাজানো হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে একটি উৎপাদনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সর্বপ্রথম দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। যে বৈষম্য দূর করতে হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, সেই বৈষম্য আজও রয়ে গেছে। আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে এলে আমরা সেই বৈষম্য দূর করব এবং জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেব।”
সমাবেশে ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন