শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রগুনায় দুর্নীতি প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” — এই প্রতিপাদ্যে বরগুনায় পটুয়াখালী সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে বরগুনা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী।

বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। মডারেটর ছিলেন বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম।

গণশুনানিতে বরগুনা জেলার বিভিন্ন দপ্তরের সেবা কার্যক্রম, জনদূর্ভোগ ও অভিযোগ বিষয়ে সাধারণ মানুষ সরাসরি মতামত প্রদান করেন। দুদক কমিশনার উপস্থিত অভিযোগকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

গণশুনানির স্লোগান ছিল— “সবাই মিলে শপথ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি। সবাই মিলে গড়বো দেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। নতুন স্বপ্ন, নতুন দিন; দুর্নীতিকে বিদায় দিন।”

এ সময় গণশুনানিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন