শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালু করা সহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন জামায়াতের নেতারা।

এর আগে শহরের কাস্টমস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও আজও জুলাই সনদ ঘোষণা করা হয়নি। পৃথিবীর গণতান্ত্রিক দেশের অর্ধেকের বেশি দেশেই পিআর পদ্ধতি চালু রয়েছে।

তারা আরও বলেন, উন্নত দেশগুলো এই ব্যবস্থায় এগিয়ে গেছে, কিন্তু আমরা ৫৫ বছর ধরে যে পদ্ধতি অনুসরণ করছি, তা আমাদের দিয়েছে স্বৈরশাসন ও ফ্যাসিবাদ। তাই গ্রুপিং, হানাহানি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে পিআর পদ্ধতি বাস্তবায়ন এখন সময়ের দাবি।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, নায়েবে আমির আব্দুল গফুর, সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা, শহর জামায়াতের আমির এনামুল হকসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।

৫ দফা দাবির মধ্যে রয়েছে:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন করা,

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা,

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,

ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা,

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন